ইসরায়েলের তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ধোঁয়ার সারি সারি কুণ্ডলী দেখা যাচ্ছে।
গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দক্ষিণের নেগেভ মরুভূমির বীরশেবা এবং একেবারে উত্তরাঞ্চলে নতুন করে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান কৌশল হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব চাপে রাখা। অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুত কমিয়ে ফেলাই তাদের মূল লক্ষ্য।
এর মাধ্যমে ইরান বিশ্বকে এটিও দেখাতে চায়, এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান, জাহাজ ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলার পরও তাদের পাল্টা হামলা চালানোর সক্ষমতা ফুরিয়ে যায়নি। তারা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে হামলা চালানোর সক্ষমতা রাখে।
সূত্র: আল-জাজিরা

































